ট্রেন্ট ব্রিজে লড়ছে ইংল্যান্ড
নটিংহ্যামে প্রথম টেস্টে ভারতের বিশাল সংগ্রহের জবাব দিতে লড়ছে ইংল্যান্ড। ৯ উইকেটে ৩৫২ রানে তৃতীয় দিন শেষ করা স্বাগতিকরা এখনো ১০৫ রানে পিছিয়ে।
শুক্রবার ট্রেন্ট ব্রিজে ১ উইকেটে ৪৩ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে স্যাম রবসনের (৫৯) সঙ্গে গ্যারি ব্যালান্সের (৭১) ১২৫ রানের জুটি দলকে ১ উইকেটে ১৩৪ রানে পৌঁছে দেয়।
কিন্তু এরপর নিয়মিত উইকেট হারানোয় ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। এক পর্যায়ে ২০২ রানে সাত উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে দলটি।
সেখান থেকে ইংল্যান্ডকে টেনে তুলেন জো রুট ও স্টুয়ার্ট ব্রড (৪৭)।অষ্টম উইকেটে এই দুজনে গড়েন ৭৮ রানের জুটি। ব্রড (৪৭) বিদায় নিলেও শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসনকে লড়াই চালিয়ে যাচ্ছেন রুট।
রুট ৭৮ ও অ্যান্ডারসন ২৩ রানে অপরাজিত।
৬১ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ভুবনেশ্বর কুমার। ইশান্ত শর্মা ৩ উইকেট নেন ১০৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪৫৭ (বিজয় ১৪৬, ধোনি ৮২, ভুবনেশ্বর ৫৮, সামি ৫১*; অ্যান্ডারসন ৩/১২৩)
ইংল্যান্ড: ৩৫২/৯ (কুক ৫, রবসন ৫৯, ব্যালান্স ৭১, বেল ২৫, রুট ৭৮*, মঈন ১৪, প্রায়র ৫, স্টোকস ০, ব্রড ৪৭, প্ল্যানকেট ৭, অ্যান্ডারসন ২৩*; ভুবেনশ্বর ৪/৬১, ইশান্ত ৩/১০৯, সামি ২/৯৮)
