ইংল্যান্ডের টেস্ট দলে স্টোকস
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন বেন স্টোকস।
বুধবার থেকে ট্রেন্ট ব্রিজে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।
অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হারা অ্যাশেজ সিরিজে উজ্জ্বল ছিলেন ডারহামের ২৩ বছর বয়সী অলরাউন্ডার স্টোকস।
১৯৫৯ সালের পর এই প্রথম ইংল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত।
দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালান্স, স্টুয়ার্ট ব্রড, ক্রিস জর্ডান, লিয়াম প্লানকেট, ম্যাট প্রায়র, স্যাম রবসন, জো রুট, বেন স্টোকস ও ক্রিস ওয়কস।
