২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্বাডোজে ঘুরে দাঁড়িয়েছে নিউ জিল্যান্ড

বার্বাডোজ টেস্টে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৭ রানে বেধে রেখে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১২৩ রান করেছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 06:19 AM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সাত উইকেট হাতে রেখে ৯৯ রানে এগিয়ে আছে অতিথিরা।

শনিবার ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ২ উইকেটে ১৬৯ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কার্ক এডওয়ার্ডস ও ড্যারেন ব্রাভোর দৃঢ়তায় দুই উইকেটেই ১৯৭ রানে পৌঁছে যায় স্বাগতিকরা।

এরপরই নেইল ওয়াগনারের জোড়া আঘাতে খেলায় ফিরে অতিথিরা। আট রানের মধ্যে বিদায় নেন এডওয়ার্ডস (৫৮) ও ব্রাভো (২৪)।

এরপর অধিনায়ক দীনেশ রামদিন (৪৫) ও জেসন হোল্ডার (৩৮) ছাড়া আর কেউই তেমন রান করতে না পারায় সংগ্রহ খুব একটা বড় হয়নি স্বাগতিকদের।

১২০ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারানোয় মাত্র ২৪ রানের লিড নেয় ওয়েস্ট ইন্ডিজ।

নিউ জিল্যান্ডের সফলতম বোলার ওয়াগনার, ৬৪ রানে ৪ উইকেট নেন তিনি।

দ্বিতীয় ইনিংসেও ৬৮ রানে ৩ উইকেট হারালেও কেন উইলিয়ামসন ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের ব্যাটে লড়াই করছে নিউ জিল্যান্ড। উইলিয়ামসন ৫৮ ও ম্যাককালাম ২৩ রানে ব্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২৯৩ (নিশাম ৭৮, ক্রেইগ ৪৬*; বেন ৫/৯৩, রোচ ৪/৬১) ও ১২৩/৩ (ল্যাথাম ০, রাদারফোর্ড ১৯, উইলিয়ামসন ৫৮*, টেইলর ৬, ম্যাককালাম ২৩*; রোচ ২/৩০, হোল্ডার ১/৯)

ওয়েস্ট ইন্ডিজ: ৩১৭ (গেইল ৪২, ব্রেথওয়েইট ৬৮, এডওয়ার্ডস ৫৮, ব্রাভো ২৪, চন্দরপল ১৫, রামদিন ৪৫, হোল্ডার ৩৮, রোচ ০, শিলিংফোর্ড ১০, বেন ১, টেইলর ১; ওয়াগনার ৪/৬৪ নিশাম ২/১২, বোল্ট ২/৭১, সাউদি ১/৬৩, ক্রেইগ ১/৯০)