প্রাথমিক দলে নেই নাঈম, জিয়া, ফরহাদ
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা হয়নি নাঈম ইসলাম, জিয়াউর রহমান ও ফরহাদ রেজার।
প্রথমবারের মতো প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম ও যোবায়ের লিখন।
ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন কেবল জিয়া। গত মে-জুন মাসে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো করতে না পারায় জায়গায় হয়নি নাঈম ও ফরহাদ রেজারও।
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ডাক পাওয়া খেলোয়াড়দের ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
আগামী অগাস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সোহাগ গাজী, এনামুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, রবিউল ইসলাম. মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মার্শাল আইয়ুব, যোবায়ের লিখন ও শুভাগত হোম চৌধুরী।
