২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৫ বলে মাত্র শূন্য রান!

জেমস অ্যান্ডারসন যখন ক্রিজে আসেন তখনো দিনের খেলার ১২২ বল বাকি। ম্যাচ বাঁচাতে এগারো নম্বর ব্যাটসম্যান তাই দাঁত কামড়ে উইকেটে পড়েছিলেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি, খেলা শেষ হওয়ার মাত্র এক বল বাকি থাকতে আউট হয়ে যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 03:17 AM

Updated : 13 Oct 2022, 12:16 PM

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন ৫৫ বল খেলে কোনো রান করেননি অ্যান্ডারসন।

শূন্য রানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ বল খেলেছেন অ্যান্ডারসন। ৭৭ বলে ০ রান করে রেকর্ডটি এখনও নিউ জিল্যান্ডের জিওফ অ্যালটের।

এই ইনিংস খেলার পথে মঈন আলীর সঙ্গে ২১ ওভার ১ বলে গড়েন ২১ রানের জুটি। এই জুটি ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখিয়েছিল ইংল্যান্ডকে।

শামিন্দা এরাঙ্গার শর্ট লেন্থের বল ঠিকভাবে খেলতে পারেননি। ব্যাকওয়ার্ড স্কয়ারে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। মাত্র এক বল আগে আউট হওয়ায় ভীষন হতাশ ছিলেন তিনি। সিরিজ সেরা পুরস্কার নেয়ার সময় মাইকেল আথারটনের প্রথম প্রশ্নের জবাবও পুরোপুরি দিতে পারেননি এই পেসার।

দ্বিতীয় ইনিংসে ২৪৯ রানে অলআউট হওয়া ইংল্যান্ড লিডস টেস্ট হেরেছে ১০০ রানে।