২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ বাঁচাতে লড়ছে নিউ জিল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেট হাতে রেখে ১৬৬ রানে পিছিয়ে আছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 05:16 AM

Updated : 22 Aug 2022, 06:32 PM

২৩৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৭৩ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অতিথিরা।

পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ডের ২২১ রানের জবাবে ৪৬০ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

আগের দিনের ৫ উইকেটে ৩১০ রান নিয়ে বুধবার ব্যাট করতে নেমে আরো ১৫০ রান যোগ করে স্বাগতিকরা।

তৃতীয় দিনে জারমেইন ব্ল্যাকউড করেন ৬৩ রান। আর অভিজ্ঞ শিবনারায়ন চন্দরপল করেন ৪৭ রান।

৯৬ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার ইশ সোধি।

ইনিংস হার এড়ানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের উইকেট হারিয়ে শুরুতেই বড় ধাক্কা খায় নিউ জিল্যান্ড। তবে সে ধাক্কা সামলে উঠে দিনের শেষভাগে আর কোনো বিপদ হতে দেননি দুই অপরাজিত ব্যাটসম্যান টম ল্যাথাম (৩০) ও কেন উইলিয়ামসন (৩৮)।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২২১ (ল্যাথাম ৮২, উইলিয়ামসন ৪২, টেইলর ৪৫*; টেইলর ৪/৩৪, বেন ৩/৭৩) ও ৭৩/১ (ল্যাথাম ৩০*, ম্যাককালাম ৩, উইলিয়ামসন ৩৮*; টেইলর ১/১৫)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৬০ (গেইল ১, ব্রেথওয়েট ১২৯, বেন ৪, এডওয়ার্ডস ৫৫, ব্রাভো ১০৯, চন্দরপল ৪৭, রোচ ৬, ব্ল্যাকউড ৬৩, রামদিন ৩২, টেইলর ৪, গ্যাব্রিয়েল ০*; সোধি ৪/৯৬, বোল্ট ৩/৭৫, উইলিয়ামসন ১/৩৫, নিশাম ১/৬৮, সাউদি ১/৬৯)