সীমিত ওভারের সিরিজে অধিনায়ক নাঈম
ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের দুটি সিরিজের জন্য নাঈম ইসলামকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ খেলছে ‘এ’ দল। ম্যাচ শেষে বাংলাদেশে ফিরে আসবেন এই সংস্করণের অধিনায়ক নাসির হোসেন, মুমিনুল হক, ইলিয়াস সানি, শুভাশীষ রায়, মুস্তাফিজুর রহমান ও শামসুর রহমান।
তাদের বদলে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বুধবার রাতেই বার্বাডোজের উদ্দেশে দেশ ছাড়ছেন ফরহাদ রেজা, সৌম্য সরকার, আরাফাত সানি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও শফিউল ইসলাম।
৮, ১০ ও ১২ জুন হবে তিনটি ওয়ানডে। ১৪ ও ১৫ জুন হবে দুটি টি-টোয়েন্টি। পাঁচটি ম্যাচই হবে বার্বাডোজে।
দল: নাঈম ইসলাম (অধিনায়ক), ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, নুরুল হাসান, মুক্তার আলী, রবিউল ইসলাম, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, সৌম্য সরকার, আরাফাত সানি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম চৌধুরী, ও শফিউল ইসলাম।
