আরো সুযোগ চান জিয়া
জাতীয় দলে নিজেকে প্রমাণ করার জন্য আরো সুযোগ চান অলরাউন্ডার জিয়াউর রহমান।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জিয়া বলেন, “একজন খেলোয়াড় আসা যাওয়ার মধ্যে থাকলে তার আত্মবিশ্বাস কমে যায়। এক/দুই ম্যাচে খারাপ করলে পরের ম্যাচে ফেরার সুযোগ থাকে। কিন্তু আমাদের দেশে এক ম্যাচ খারাপ খেললেই বাদ পড়তে হয়। এই চাপটা সব সময়ই কাজ করে।”
জিয়াউর রহমান
