২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ঢাকা আসছেন হিথ স্ট্রিক

বাংলাদেশের নতুন বিশেষজ্ঞ বোলিং কোচ হিথ স্ট্রিক সোমবার ঢাকা আসছেন। জিম্বাবুয়ের সাবেক এই পেসারের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 02:49 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম, রাত পৌনে আটটায় বাংলাদেশে এসে পৌঁছবেন হিথ স্ট্রিক।

দুই বছরে মোট ৪৫০ দিন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন স্ট্রিক। জাতীয় দল কিংবা একাডেমি দল যখন যেখানে প্রয়োজন, সেখানেই পেসারদের নিয়ে কাজ করবেন জিম্বাবুয়ের হয়ে ৬৫ টেস্টে ২৮.১৪ গড়ে ২১৬ উইকেট পাওয়া সাবেক এই পেসার।

বাংলাদেশের বিপক্ষে ৬টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলেছেন স্ট্রিক। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও এক মৌসুম খেলেছিলেন তিনি।