২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারলো না মোহামেডান

মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগে দ্বিতীয় ম্যাচেও মাঠে নামতে পারলো না মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 05:06 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

শনিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে আনসার ও ভিডিপির বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। এর আগে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

এছাড়া বিকেএসপির ৪ নম্বর মাঠে ঢাকা ক্রিকেটার্স ও রায়ের বাজার অ্যাথলেটিক এবং ধানমণ্ডি ক্রিকেট মাঠে বিকেএসপি ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে।