২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ক্রিকেটে আবাহনী, আনসার, কলাবাগানের জয়

মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, আনসার ও ভিডিপি এবং কলাবাগান ক্রীড়া চক্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার আবাহনী ১৩৫ রানে হারিয়েছে ওরিয়েন্ট স্পোর্টস ক্লাবকে। আনসার ও ভিডিপি ১৯৩ রানে হারিয়েছে ঢাকা ক্রিকেটার্সকে। রায়ের বাজার অ্যাথলেটিককে ৭৩ রানে হারিয়েছে কলাবাগান।

আবাহনী-ওরিয়েন্ট

ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৮ রান করে আবাহনী।

সর্বোচ্চ ৮৯ রান করেন শারমীন সুলতানা। তার ১০২ বলের ইনিংসে ছিল ১১টি চার। এছাড়া রেশমা আক্তার ২৮ ও শারমীন আক্তার অপরাজিত ২২ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ৪৫ রান।

জবাবে ৯ উইকেটে ৮৩ রানের বেশি করতে পারেনি ওরিয়েন্ট।

সর্বোচ্চ ২৮ রানে অপরাজিত থাকেন সাবরিনা আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন দিলারা আক্তার। অতিরিক্ত থেকে আসে ২৭ রান।

আবাহনীর পক্ষে সুবর্ণা ইসলাম ৩ উইকেট নেন ২ রানে।

আনসার ও ভিডিপি-ঢাকা ক্রিকেটার্স

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৩৩ রান করে আনসার ও ভিডিপি।

সর্বোচ্চ ৭৯ রানে অপরাজিত থাকেন ফারজানা আক্তার। তার ১১৮ বলের ইনিংসে ছিল ৫টি চার। পান্না ঘোষের ব্যাট থেকে আসে ৩৪ রান। এছাড়া শাহনাজ পারভীণ ২৭ ও তিথি রাণী ২১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৯ রান।

জবাবে ২৬ ওভার ৩ বলে মাত্র ৪০ রানে অলআউট হয়ে যায় ঢাকা ক্রিকেটার্স।

ঢাকা ক্রিকেটার্সের কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ২২ রান।

৮ রানে ৪ উইকেট নিয়ে আনসার ও ভিডিপির সেরা বোলার তিথি। শামীমা আক্তার ৩ উইকেট নেন ৬ রানে।

কলাবাগান-রায়ের বাজার

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২০৪ রান করে কলাবাগান। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ৪৪ রান। লিলি রাণী অপরাজিত থাকেন ৪২ রানে।

এছাড়া রিফাত আরা ২৯, আয়েশা আক্তার ২৭ ও রোজিনা আক্তার ২৬ রান করেন।

জবাবে ৯ উইকেটে ১৩১ রানে থেমে যায় রায়ের বাজারের ইনিংস।

অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। সান্নি রহমান করেন ৩৩ রান। ১২ রান করেন হাবিব আক্তার। আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

কলাবাগানের পক্ষে দুটি করে উইকেট নেন শিরিনা খাতুন ও খাদেজা আক্তার।