তিন দিনেই হারলো ‘এ’ দল
প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হওয়া বাংলাদেশ ‘এ’ দল ব্যর্থ হলো দ্বিতীয় ইনিংসেও। প্রথম চার দিনের ম্যাচ চতুর্থ দিনে নিতে পারেনি অতিথিরা। তিন দিনে হেরেছে ৩৫১ রানের বিশাল ব্যবধানে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস স্থায়ী হয়েছিল ৪১ ওভার ৪ বল। দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভার ২ বলের বেশি ব্যাট করতে পারেননি নাসির হোসেনরা। অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে মাত্র ৮০ ওভার ব্যাট করতে পেরেছে সাত টেস্ট ক্রিকেটারকে নিয়ে গড়া ‘এ’ দল।বুধবার জয়ের জন্য ৫০৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল স্বাগতিকরা। চা-বিরতির আগেই ইমরুল কায়েস ও মার্শাল আইয়ুবের বিদায়ে অস্বস্তিতে পড়ে ‘এ’ দল।দিনের শেষ সেশনে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে অতিথিরা।সর্বোচ্চ ৩৩ রান করেন শামসুর রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে নুরুল হাসানের ব্যাট থেকে। এদের বাইরে দুই অঙ্কে পৌঁছান মুমিনুল হক (২২), মুক্তার আলী (২০) ও মার্শাল (১৮)।প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া নাঈম ইসলাম ও নাসির এবারো ব্যর্থ। নাঈম ফিরেন শূন্য রানে আর নাসির করেন ৩ রান।৪০ রানে ৪ উইকেট নিয়ে হাই পারফরম্যান্স সেন্টাররের সেরা বোলার মিগুয়েল কামিন্স। প্রথম ইনিংসে বোলিংয়ের সুযোগ না পাওয়া লেগস্পিনার দেবেন্দ্র বিশু ৩ উইকেট নেন ৫৮ রানে।এর আগে লুকাস স্ট্রিটের উইন্ডসর পার্কে ২ উইকেটে ১৭০ রান নিয়ে খেলা শুরু করে হাই পারফরম্যান্স সেন্টার।অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েইটের ১৬৪ রানের সুবাদে ৮ উইকেটে ৩৫১ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা তার ২৩৭ বলের ইনিংসে ছিল ১৫টি চার ও ১টি ছক্বা।এছাড়া জোনাথন কার্টার ৪৯, লিয়ন জনসন ৪২ ও কার্লোস ব্রেথওয়েইট ৩৭ রান করেন।বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে তাইজুল ৩ উইকেট নেন ৯৫ রানে।প্রথম ইনিংসে ১৪০ রানের চমৎকার ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন জেরেমাইন ব্লেকউড।ব্রিজটাউনে ২ জুন দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ শুরু হবে।সংক্ষিপ্ত স্কোর:ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টার: ২৯২ (ব্ল্যাকউড ১৪০, জনসন ৫৬, ফুদাদিন ২২; তাইজুল ৩/৮৩, রবিউল ৩/৮৬) ও ৩৫১/৮ ইনিংস ঘোষণা (ক্রেইগ ব্রেথওয়েইট ১৬৪ ফুদাদিন ২২, ব্ল্যাকউড ০, জনসন ৪২, কার্টার ৪৯, ওয়ালটন ১৭, নার্স ০, ব্রেথওয়েইট ৩৭, বিশু ২*; তাইজুল ৩/৯৫, রবিউল ২/৬৪, নাসির ১/২৯, মুমিনুল ১/৪৪, মুক্তার ১/৬২)বাংলাদেশ ‘এ’: ১৪০ (ইমরুল ৩২, মুক্তার ৩১, শামসুর ২৮; কার্লোস ব্রেথওয়েইট ৪/৪৫, কামিন্স ৩/২৫) ও ১৫২ (ইমরুল ৫, শামসুর ৩৩, মার্শাল ১৮, মুমিনুল ২২, নাঈম ০, নাসির ৩, নুরুল ২৩, মুক্তার ২০, তাইজুল ৪, রবিউল ১, শুভাশীষ ২; কামিন্স ৪/৪০, বিশু ৩/৫৮, কটরেল ২/২৫, কর্লোস ব্রেথওয়েইট ১/১৯)ম্যাচ সেরা: জেরেমাইন ব্লেকউড।
