২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের টেস্ট দলে ফিরলেন গম্ভীর

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 08:31 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

ছয় জন পেসার নেয়া হলেও জায়গা হয়নি জহির খানের। দলে ফিরেছেন ২০১২ সালে শেষ টেস্ট খেলা উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর। দলে এসেছেন রাজস্থানের পেসার পঙ্কজ সিং।

দেড় বছর পর টেস্ট দলে ফেরা গম্ভীর ছাড়া এই দলটিতে ইংল্যান্ডে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে কেবল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ইশান্ত শর্মার। টানা কয়েক মৌসুমের ধারাবাহিক সাফল্যের পুরস্কার পেয়েছেন পেসার পঙ্কজ। ২০১৩-১৪ মৌসুমে ২২.৪৬ গড়ে ৩৯ উইকেট নেন তিনি। দলে স্পিনার মাত্র দুজন, রবিচন্দ্রন অশ্বন ও রবীন্দ্র জাদেজা। এক দশকের বেশি সময় ধরে ভারত পাঁচ ম্যাচের সিরিজ খেলেনি। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের সিরিজ খেলেছিল তারা। শেষ তিন বছরে দেশের বাইরে কোনো টেস্ট জিতেনি ভারত। গত ছয় মাসে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড সফরে সিরিজ হেরেছে তারা। ভারত: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, গৌতম গম্ভীর, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, ঈশ্বর পাণ্ডে, ইশান্ত শর্মা, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ঋদ্ধিমান সাহা ও পঙ্কজ সিং।