২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে থাকা পাঞ্জাবের আরেকটি জয়

আইপিএলের এবারের আসরের সবচেয়ে গুরুত্বহীন ম্যাচে হেসেখেলে জিতলো কিংস ইলেভেন পাঞ্জাব। শুরু থেকে ধারাবাহিক পারফরম্যান্স করা দলটি এদিন ৭ উইকেটে হারিয়েছে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দিল্লি ডেয়ারডেভিলসকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 07:56 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

Image
ছবি: বিসিসিআই

ছবি: বিসিসিআই

প্রথম থেকেই হারের গণ্ডিতে বন্দী দিল্লির শেষ চারে ওঠার স্বপ্ন অনেক আগেই শেষ হয়ে গেছে। আগের ১৩ ম্যাচের মাত্র দুটিতে জেতা দলটির রোববারের লক্ষ্য ছিল শুধুই একটা সান্ত্বনার জয়। তাও জুটলো না, ১৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তাদের করা ১১৫ রান ৩৭ বল হাতে রেখেই টপকে যায় পাঞ্জাব।

শীর্ষে থাকা পাঞ্জাবের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২।

চন্ডিগড়ের পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় দিল্লি। অধিনায়ক কেভিন পিটারসেনের ৫৮ রানের সুবাদে শুরুর ধাক্কা কিছুটা কাটিয়ে উঠলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা আর হয়নি।

শেষ ৬টি উইকেট তারা হারায় মাত্র ২৪ রানে। পিটারসেনের ৪১ বলের ইনিংসটি ৯টি চারে সাজানো। 

দিল্লিকে অল্প রানে বেধে ফেলতে ২টি করে উইকেট নেন পারভিন্দার আওয়ানা, আকসার প্যাটেল, মিচেল জনসন ও করনভির সিং।

জবাবে ১৬ রানের মধ্যে ২ উইকেট হারালেও মানান ভোহরা ও ডেভিড মিলারের দৃঢ়তায় সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে পাঞ্জাব। দু’জনেই ৪৭ রান করে করেন। সমান ৪টি করে চার ও ২টি করে ছক্কাও মারেন তারা।  

মাচসেরা ভোহরা ৩৮ বল আর অপরাজিত থাকা মিলার ৩৪ বল খেলেন।