২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবের কাছে হেরে অস্বস্তিতে রাজস্থান

কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১৬ রানে হেরে শেষ চারে যাওয়ার পথ কঠিন হয়ে গেল রাজস্থান রয়্যালসের। সাবেক চ্যাম্পিয়নদের এটি টানা দ্বিতীয় পরাজয়। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছিল তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 12:56 AM

Updated : 13 Oct 2022, 12:08 PM

১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে পাঞ্জাব। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে রাজস্থান।

১৩ ম্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে রাজস্থানের ঠিক পেছনেই রয়েছে মুম্বাই ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ও রাজস্থান। আর হায়রাবাদ খেলবে প্ল-অফ নিশ্চিত করা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

শুক্রবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭৯ রান করে স্বাগতিক দল।

দলকে উড়ন্ত সূচনা এনে দেন বীরেন্দর শেবাগ (১৮) ও মানান ভোহরা (২৫)। সপ্তম ওভারে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে ১৩তম ওভারে ২ উইকেটে ১১৩ রানে পৌঁছে দেন শন মার্শ (৪০) ও ঋদ্ধিমান সাহা (২৭)।

৬ রানের ব্যবধানে মার্শ ও ঋদ্ধিমান বিদায় নিলেও দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন ডেভিড মিলার (অপরজিত ২৯) ও অধিনায়ক জর্জ বেইলি (অপরাজিত ২৬)। ৩২ বলে পঞ্চম উইকেটে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এই দুজনে।

জবাবে ৯ উইকেটে ১৬৩ রানে থেমে যায় রাজস্থানের ইনিংস।

সঞ্জু স্যামসনের ৩০ ও অজিঙ্কা রাহানের ২৩ রানের পরও ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে রাজস্থান।

শেষ ৭ ওভারে অতিথিদের প্রয়োজন ছিল ৯৭ রান। দারুণ একটা চেষ্টা করেছিলেন ব্র্যাড হজ (৩১) ও জেমস ফকনার (অপরাজিত ৩৫) কিন্তু ১৬ রানের ব্যবধান ঘুচাতে পারেননি।

পাঞ্জাবের পক্ষে অক্ষর প্যাটেল ৩ উইকেট নেন ২৪ রানে। এছাড়া দুটি করে উইকেট নেন ক্রান্তিবীর সিং ও রিশি ধাওয়ান।