যুবরাজের অলরাউন্ড নৈপুণ্যেও জেতেনি ব্যাঙ্গালোর
যুবরাজ সিংয়ের অলরাউন্ড নৈপুণ্যেও কাজ হয়নি। ১৯১ রানের লক্ষ্য দিয়েও স্টিভেন স্মিথ ও জেমস ফকনারের ঝড়ো ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসের কাছে ৫ উইকেটে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
নয় খেলায় রাজস্থানের ষষ্ঠ জয়। আর সমান খেলায় ব্যাঙ্গালোরের ষষ্ঠ পরাজয়।রোববার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯০ রান করে স্বাগতিকরা।৮ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৪০/২। নবম ওভারের প্রথম বলে বিজয় জুলের বিদায়ের পর এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ক্রিজে যোগ দেন যুবরাজ। চতুর্থ উইকেটে এই দুজনে ৬৫ বলে গড়েন ১৩২ রানের জুটি।১৯তম ওভারের শেষ বলে বিদায় নেয়ার আগে ৮৩ রানের ঝাড়ো এক ইনিংস খেলেন যুবরাজ। তার ৩৮ বলের ইনিংসে ছিল ৭টি করে ছক্কা ও চার। শেষ ওভারে বিদায় নেয়া ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে ৫৮ রান। তার ৩২ বলের ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ১টি চার।রাজস্থানের পক্ষে কেন রিচার্ডসন ২ উইকেট নেন ৪৩ রানে।জবাবে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।অজিঙ্কা রাহানের সঙ্গে করুন নায়ারের (৩৯ বলে ৫৬) ৫৪ রানের উদ্বোধনী জুটি দলকে ভালো সূচনা এনে দেয়। ২৪ রান করে রাহানের (২৪) বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক সময়ে রাজস্থানের স্কোর পরিণত হয় ১০৬/৫-এ।সেখান থেকে ৩২ বলে ৮৫ রানের বিস্ফোরক জুটি গড়ে দলকে অসাধারণ জয় এনে দেন স্মিথ ও ফকনার। ৪৮ রানে অপরাজিত থাকা স্মিথের ২১ বলের ইনিংসে ছিল ৪টি করে ছক্কা ও চার। ৪১ রানে অপরাজিত ফকনারের ১৭ বলর ইনিংসটি সাজানো ছিল ৩টি করে ছক্কা ও চারে।৩৫ রানে ৪ উইকেট নিয়ে ব্যাঙ্গালোরের সেরা বোলার যুবরাজ।
