২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবে আস্থা গম্ভীরের

আইপিএল জিততে সাকিব আল হাসান আর সুনীল নারায়ণের ওপরই আস্থা রাখছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। এ দুজনের ভালো বোলিংই কলকাতাকে আবার আইপিএল জেতাতে পারে বলে মনে করেন ভারতের বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 09:14 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

সংবাদ সংস্থা আইএএনএসকে দেয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, "তারা দুজনই অসাধারণ বোলার এবং এই টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছে।"

নারায়ণ আর সাকিব এ মৌসুমের সত্যিই দুর্দান্ত ফর্মে রয়েছেন। নারায়ণ এ পর্যন্ত ১২ উইকেট পেয়েছেন। আর বাংলাদেশের অলরাউন্ডার সাকিব ৬ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতেও উজ্জ্বলতা ছড়াচ্ছেন।

গম্ভীরের আস্থা তাই এ দুজনের ওপর একটু বেশিই।

"পরবর্তী ম্যাচগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারতের কন্ডিশনে ফিরছি আমরা। আমাদের বিশ্বাস, এই দুই স্পিনার আমরা যে ফল চাচ্ছি, সেটা এনে দিতে পারবে।"