শ্রীলঙ্কা-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে পরিত্যাক্ত
আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডেটি বৃষ্টিতে ভেসে গেছে। একটানা বৃষ্টির কারণে বুধবার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাবের এই ম্যাচের টসই হয়নি।
প্রথম ম্যাচে জয়ের কারণে দুই ম্যাচের সিরিজটি ১-০তে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
মঙ্গলবার এই মাঠেই শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে জেতে ৭৯ রানে।
এরপর একটি টি-টোয়েন্টি,পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ইংল্যান্ড যাবে শ্রীলঙ্কা দল। সফরের শুরুতে ২০ মে লন্ডনের ওভালে একমাত্র টি-টোয়েন্টিটি খেলবে তারা।
