২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইজুলের নৈপুণ্যে ফাইনালে উত্তরাঞ্চল

ওয়ালটন মধ্যাঞ্চলকে হারিয়ে বাংলাদেশে ক্রিকেটে লিগের (বিসিএল) ফাইনালে পৌঁছেছে বিসিবি উত্তরাঞ্চল। তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলের ৫১ রানের জয়ের নায়ক তাইজুল ইসলাম। ম্যাচে ১৭৭ রানে ১১ উইকেন নেন এই বাঁহাতি স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 03:56 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে ১ উইকেটে ১ রান নিয়ে খেলা শুরু করে মধ্যাঞ্চল। জয়ের জন্য শেষ দিন ৯ উইকেটে আরো ২৬৬ রান প্রয়োজন ছিল তাদের।

তাইজুল ও শুভাশীষ রায়ের মারাত্মক বোলিংয়ে ২১৫ রানে অলআউট হয়ে যায় মধ্যাঞ্চল।

সর্বোচ্চ ৬০ রান আসে তিন নম্বরে ব্যাট করা ইলিয়াস সানির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন শামসুর রহমান।

শেষ দিকে নুরুল হাসান (২৮) ও মোহাম্মদ শরীফ (অপরাজিত ১৫) চেষ্টা করেছিলেন কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

বাঁহাতি স্পিনার তাইজুল ৫ উইকেট নেন ৮৯ রানে। এর আগে প্রথম ইনিংসে ৮৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। পেসার শুভাশীষ ৩ উইকেট নেন ২৫ রানে।

৯ মে থেকে শুরু হতে যাওয়া ফাইনালে উত্তরাঞ্চলের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।