মধ্যাঞ্চলের পক্ষে ১১১ রানে ৪ উইকেট নেন ইলিয়াস সানি। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৩ উইকেট নেন ১২৭ রানে।
মধ্যাঞ্চলের তিন ব্যাটসম্যান সেট হলেও দুজন নিজের ইনিংস বড় করতে পারেননি। দিনের শেষ বলে ফিরেছেন আসিফ আহমেদ (৩৩)। জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক আব্দুল মজিদ ফিরেছেন ৩১ রানে। ৩৫ রানে ব্যাট করছেন শামসুর রহমান।
উত্তরাঞ্চলের পক্ষে তাইজুল ইসলাম দুই উইকেট নেন ২৫ রানে।