অভিজাত ক্লাবে ফিরলেন বাউডেন
এক বছর বাদে ফের আইসিসি আম্পায়ারদের অভিজাত ক্লাবে ফিরলেন বিলি বাউডেন।
বুধবার ২০১৪-১৫ মৌসুমের জন্য বাউডেনসহ মোট ১২ জনকে নিয়ে আম্পায়ারদের ‘এমিরেটস এলিট প্যানেল’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
স্বদেশী টনি হিলের জায়গায় ফিরেছেন নিউ জিল্যান্ডের বাউডেন। নিজ দেশের আম্পায়ারদের কোচিং করানোর দায়িত্ব নিতে এ বছরের শুরুতে এলিট প্যানেল থেকে সরে দাঁড়ান তিনি।
বাকি ১১ জনের সবাই গত বছরের আম্পায়ারদের এই অভিজাত প্যানেলে ছিলেন।
এর আগে ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত এলিট প্যানেলে থেকে ৭৬টি টেস্ট, ১৮৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার ছিলেন বাউডেন।
