২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার পরামর্শকের দায়িত্বে অ্যাডামস

আগামী মাসে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরের সময় দলটির পরামর্শকের দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের ক্লাব সারের সাবেক কোচ ক্রিস অ্যাডামস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 06:06 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

গত সপ্তাহে শ্রীলঙ্কার প্রধান কোচের পদ থেকে পল ফারব্রেসের পদত্যাগের পর থেকেই ইংলিশ ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন নতুন কোনো কোচের সন্ধান করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে এ বিষয়ে তাড়াহুড়ো না করে দেশটির সাবেক ব্যাটসম্যান মারভান আতাপাত্তুকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এসএলসি।

সোমবার এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন কোচ ও পরামর্শক নিয়োগের কথা জানিয়েছে এসএলসি। আগামী জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফরের শেষ পর্যন্ত সহকারী কোচের দায়িত্বে থাকবেন রুয়ান কালপাগে।

খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অ্যাডামসের পথচলা অল্প হলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে কিন্তু বেশ সফল অ্যাডামস। পাঁচটি করে টেস্ট ও ওয়ানডে খেলা অ্যাডামস ৩৩১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে শতক করেছেন মোট ৪৮টি।

অধিনায়ক হিসেবে আরো সফল অ্যাডামস। তার নেতৃত্বে ২০০৩ সালে প্রথম কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতেছিল সাসেক্স। তারপর ২০০৬ ও ২০০৭ সালে অ্যাডামসের নেতৃত্বে আবারো ঐ শিরোপা জিতেছিল দলটি।

এরপর ২০০৮ সালে সারের কোচের দায়িত্ব পান অ্যাডামস। তবে ২০১৩ সালে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে দায়িত্ব হারান ৪৩ বছর বয়সী অ্যাডামস।