২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মেয়েদের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি, যাতে ঠাঁই পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 03:28 PM

Updated : 25 Apr 2022, 04:02 PM

সোমবার ঘোষণা করা এই দলের অধিনায়ক করা হয়েছে ইংল্যান্ডের অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে। সেরা একাদশে রানার্সআপ ইংল্যান্ডের চার জন, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট-ইন্ডিজের ২ জন এবং বাংলাদেশ, ভারত ও নিউ জিল্যান্ডের একজন করে ক্রিকেটার আছেন।

আইসিসির ম্যাচ রেফারির এলিট প্যানেলের ডেভিড বুনের নেতৃত্বে এক দল বিশেষজ্ঞ বাংলাদেশের 'কন্ডিশনের' বিবেচনায় বিশ্বকাপে পারফরমেন্সের ভিত্তিতে দলটি বাছাই করেছে।

টুর্নামেন্টে বাংলাদেশের সেরা খেলোয়াড় সালমা অফস্পিনে ৮ উইকেট পান।

ডেভিড বুন জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় বাংলাদেশের কন্ডিশনের বিবেচনায় দলটি বেছে নেয়া হয়েছে বলে বিশ্বের কিছু সেরা ক্রিকেটারও বাইরে থেকে গেছেন।

আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মেয়েদের দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী):

সুজি বেটস (নিউ জিল্যান্ড): ২২৮ রান ৫ উইকেট

শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড, অধিনায়ক): ২০০ রান

মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া): ২৫৭ রান

সারাহ টেইলর (ইংল্যান্ড, উইকেটরক্ষক) ১৫০ রান, ৬টি ডিসমিসাল

স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ): ১৫৩ রান, ১ উইকেট

ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ) ১৪৭ রান, ৪ উইকেট

এলিসে পেরি (অস্ট্রেলিয়া) ১০৬ রান, ৮ উইকেট

ন্যাট্যালি  শিভার (ইংল্যান্ড): ১০ উইকেট

সালমা খাতুন (বাংলাদেশ) : ৮ উইকেট

পুনম যাদব (ভারত): ৮ উইকেট

আনিয়া শ্রাবশোল (ইংল্যান্ড): ১২ উইকেট