মেয়েদের ফাইনালে চেনা প্রতিপক্ষ
মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক শিরোপায় শেষ বাধা প্রথম আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছেলেদের ফাইনালের আগেই শিরোপা নির্ধারণ হয়ে যাবে মেয়েদের। খেলা শুরু হবে বেলা আড়াইটায়।
দুটি দলেরই প্রতিপক্ষ সম্পর্কে পুরোপুরি ধারণা আছে।
হার দিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া। তারপর থেকে জয়ের ধারাতেই আছে দলটি। এতো কাছে এসে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করতে রাজি নন ল্যানিং।
“আমাদের শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে। তাই খুঁটিনাটি বিষয়েও আমরা মনোযোগ দিচ্ছি। সামনের দিকে এগোতে হবে তাই পেছনের দিকে তাকাতে চাই না। আমাদের দলটি অভিজ্ঞ আর আশা করি, ফাইনালে এটা আমাদের সাহায্য করবে।”
“আগেও আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলেছি; তাই ফাইনালে আমরা আত্মবিশ্বাসী। আমাদের নিজেদের সম্পর্কে কোনো কিছুই অজানা নয়। চমৎকার একটি ফাইনাল হতে যাচ্ছে।”
