ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন হাফিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়ার দায় মাথায় নিয়ে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচের দুটিতে হেরে সেমি-ফাইনালে উঠতে পারেনি ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে টুর্নামেন্টে তাদের পথচলা শুরু হলেও অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে জিতে শেষ চারে ওঠার আশা বাঁচিয়ে রাথে দলটি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘কোয়ার্টার ফাইনাল’ -এ রূপ নেয়া ম্যাচে ৮৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় তারা।ক্যারিবীয়দের বিপক্ষে ঐ ম্যাচে ১৬৭ রানের জয়ের লক্ষ্যে মাত্র ৮২ রানের অলআউট হয়ে যায় পাকিস্তান।এরপরই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা হাফিজের তীব্র সমালোচনা শুরু করে। জবাবে বৃহস্পতিবার পাকিস্তানের সাংবাদিকদের কাছে টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হাফিজ। হাফিজের বরাত দিয়ে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় পত্রিকা 'ডন' এ কথা জানিয়েছে।“আমি কোনোরকম চাপে নেই, কিন্তু আমার মনে হচ্ছে, অবশ্যই অধিনায়কের পদ থেকে আমার সড়ে দাঁড়ানো উচিত। দলকে এখন কে নেতৃত্ব দেবে তা ঠিক করার দায়িত্ব পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড)”শুধু সীমিত ওভারের এই ফরম্যাটের অধিনায়কের পদ থেকেই নয়, টেস্ট ও ওয়ানডের সহ-অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হাফিজ২০১২ সালে টি-টোয়েন্টির অধিনায়ক মিসবাহ-উল-হক সরে দাঁড়ালে দায়িত্ব পান হাফিজ।বাজে খেলে প্রতিযোগিতা থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর থেকে শুধু হাফিজকেই নয়, কোচ ও সহকারী কোচদেরও কাঠগড়ায় দাঁড় করায় সাবেকরা।দেশটির সাবেক কিংবদন্তি স্পিনার আব্দুল কাদির বলেন, খারাপ খেলার জন্য ক্ষমা না চেয়ে অচিরেই পদত্যাগ করা উচিত হাফিজ ও প্রধান কোচ মঈন খান এবং অন্যান্য কোচিং সদস্য জহির আব্বাস, শোয়েব মোহাম্মদ ও মোহাম্মদ আকরামদের।তবে ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রধান কোচ হিসেবে মঈন খানকে দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে। প্রাথমিক চুক্তিতে মঈনকে অবশ্য এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই দায়িত্ব দেয়া হয়েছিল।
