২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্বিনের মন্ত্র স্পিন

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট চেনা হয়ে গেছে বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবারের সেমি-ফাইনালে ভারত এগিয়ে থাকবে- এ ধারণা অনেকেরই। ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অবশ্য তা মনে করছেন না। তবে স্পিন শক্তিতে ভর করে নিজের দলকেই এগিয়ে রাখছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2014, 06:35 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের মুখোমুখি ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের মুখোমুখি ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের মুখোমুখি ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের মুখোমুখি ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন, “প্রসঙ্গ যখন সেমি-ফাইনাল, তখন এটা যে কারো ম্যাচ হতে পারে। আমরা যে সুবিধা পাব, সেটা আপনারা বলতে পারেন না। নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, সুবিধাটা আসলে তারাই পাবে।”এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের সবগুলো ম্যাচ ভারত মিরপুরে খেলেছে। আর দক্ষিণ আফ্রিকা তাদের সুপার টেনের ম্যাচগুলো খেলে এসেছে চট্টগ্রাম থেকে। মিরপুরের উইকেট আর আলো-বাতাস চেনা হয়ে গেছে বলে অনেকেই এ ম্যাচের আগে ভারত বাড়তি সুবিধা পাবে বলে ধারণা করাটা অমূলক নয়।মাত্র একটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে টুর্নামেন্টে আসা লেগস্পিনার অমিত মিশ্র প্রথম দুই ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। পরের দুই ম্যাচে সেরা খেলোয়াড় অফস্পিনার অশ্বিন। দলে কি প্রতিদ্বন্দ্বিতা টের পাওয়া যাচ্ছে। অশ্বিন জানালেন, ঘাড়ের পেছনে কে নিশ্বাস ফেলছে তা নিয়ে বিচলিত নন তিনি। তিনি নিজে প্রতিদিনই উন্নতিতে বিশ্বাসী।সেমি-ফাইনালে দুই জনের মধ্যে ম্যাচসেরার প্রতিদ্বন্দ্বিতা শুরু হলে বিপদেই পড়বেন এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলারা। অশ্বিন কিন্তু ভারতের এই সুবিধার উপরই জোর দিলেন। গ্রুপ পর্যায়ে তাদের স্পিনসঙ্গী ছিলেন রবীন্দ্র জাদেজা। অশ্বিন জানিয়েছেন, সেমি-ফাইনালেও এই ‘কম্বিনেশন’ নিয়ে মাঠে নামতে পারে তার দল।বাংলাদেশের স্পিন-সহায়ক উইকেট ও ‘কন্ডিশন’ নিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই অনেক আলোচনা হয়েছে। দক্ষিণ আফ্রিকাও সেমি-ফাইনালে স্পিন-সহায়ক এই উইকেটের সুবিধা নিতে মরিয়া। অনুশীলনে তাদের নেটে মজা করে হলেও বল করেছেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। বিষয়টি নিয়ে ভারত কি ভাবছে? অশ্বিন জানান, তারা আসলে নিজেদের দল নিয়েই ভাবছেন; প্রতিপক্ষ দলে কি ঘটছে বা ঘটছে না, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছে না তারা।ফুটবল খেলতে গিয়ে চোটে পড়া যুবরাজ সিং সেরে উঠে অনুশীলনে যোগ দিয়েছেন বলে জানান অশ্বিন।