মাশরাফির বদলে তাসকিন
চোট পাওয়া মাশরাফির বিন মুর্তজার জায়গায় বাংলাদেশ দলে নেয়া হয়েছে তরুণ পেসার তাসকিন আহমেদকে।
মঙ্গলবার গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে ১৮ বছর বয়সী তাসকিনের।
পাকিস্তানের বিপক্ষে রোববারের ম্যাচে হাঁটুতে চোট পান মাশরাফি। এই চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে দেশসেরা পেসারের।
