২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশেও ডাচদের ইংল্যান্ড বধ

রূপকথাতেই শেষ হলো নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা। সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিল ডাচরা।

স্পোর্টস ডেস্ক

জেষ্ঠ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 06:39 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

রানআউট হয়ে গেলেন ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান প্যারি। জয়ের আনন্দে ভাসছে পুরো ডাচ দল। ছবি: সুমন বাবু, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম রানআউট হয়ে গেলেন ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান প্যারি। জয়ের আনন্দে ভাসছে পুরো ডাচ দল। ছবি: সুমন বাবু, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম

রানের জন্য ছুটছেন মাইবার্গ ও বারেসি। এই দুই ব্যাটসম্যানের ভালো দুটি ইনিংসের কল্যাণেই লড়াই করার মতো স্কোর গড়তে পারে নেদারল্যান্ডস। ছবি: সুমন বাবু, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম রানের জন্য ছুটছেন মাইবার্গ ও বারেসি। এই দুই ব্যাটসম্যানের ভালো দুটি ইনিংসের কল্যাণেই লড়াই করার মতো স্কোর গড়তে পারে নেদারল্যান্ডস। ছবি: সুমন বাবু, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম

মাইবার্গকে আউট করে ইংল্যান্ড খেলোয়াড়দের উল্লাস। রবি বোপারারা তখনো জানতেন না, তাদের জন্য লজ্জার এক হার অপেক্ষা করে আছে। ছবি: সুমন বাবু, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম মাইবার্গকে আউট করে ইংল্যান্ড খেলোয়াড়দের উল্লাস। রবি বোপারারা তখনো জানতেন না, তাদের জন্য লজ্জার এক হার অপেক্ষা করে আছে। ছবি: সুমন বাবু, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম

আউট হয়ে গেলেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হেলস, ডাচ খেলোয়াড়দের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম আউট হয়ে গেলেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হেলস, ডাচ খেলোয়াড়দের উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম

মরগানের আউটে জয়ের আরো কাছে নেদারল্যান্ডস, বোলার গুটেনকে নিয়ে ডাচ খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম মরগানের আউটে জয়ের আরো কাছে নেদারল্যান্ডস, বোলার গুটেনকে নিয়ে ডাচ খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম

আউট হয়ে ফিরে যাচ্ছেন মঈন আলী, বোলার বোরেনকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম আউট হয়ে ফিরে যাচ্ছেন মঈন আলী, বোলার বোরেনকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম

ডাচদের দেয়া ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৮ রানেই অলআউট হয়ে যায় পরাশক্তি ইংল্যান্ড।টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এটি কিন্তু নেদারল্যান্ডসের দ্বিতীয় জয়। এর আগে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও লর্ডসে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল ডাচরা।টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের। তবে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়ে সুপার টেনে ওঠা ডাচদের নিজেদের আরো প্রমাণ করার বাকি ছিল আপাত গুরুত্বহীন এই ম্যাচে।সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটাও ভালো করে নেদারল্যান্ডস। স্টেফান মাইবার্গের ৩১ বলে ৩৯ এবং ওয়েসলি বারেসির ৪৫ বলে ৪৮ রানের কল্যাণে ২ উইকেটে ১১০ রান তুলে ফেলেছিল তারা।তবে শেষ দিকে রানের গতি বেশি বাড়াতে না পারলেও ৫ উইকেটে লড়াই করার মতো ১৩৩ রান তোলে তারা।১৩৪ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে দ্রুত রান তুলতে পারেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও। অন্য দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে ১৪ বল বাকি থাকতেই ৮৮ রানে অলআউট ইংল্যান্ড।দু অঙ্কে পৌঁছাতে পেরেছেন ইংল্যান্ডের মাত্র ৩ জন ব্যাটসম্যান—অ্যালেক্স হেলস (১২), রবি বোপারা (১৮) ও ক্রিস জর্ডান (১৪)।ম্যাচসেরা নেদারল্যান্ডসের মুদাস্সর বুখারি ৩ উইকেট নিয়েছেন ১২ রানে। আর লোগান ফন বিকের ৩ উইকেট নিয়েছেন ৯ রানে।এর আগে বৃহস্পতিবার সুপার টেনের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অঘটন ঘটাতে যাচ্ছিল নেদারল্যান্ডস। নাটকীয় লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে শেষে ৬ রানে হারে তারা।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটে গড়া ১৪৫ রানের জবাবে ১৮.৪ ওভারে ১৩৯ রান তুলেছিল ডাচরা।সংক্ষিপ্ত স্কোর:নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৩/৫ (সোয়ার্ট ১৩, মাইবার্গ ৩৯, বারেসি ৪৮, টম কুপার ৮, বোরেন ৭, বুখারি ১*, বেন কুপার ০*; ব্রড ৩/২৪, জর্ডান ১/১৩, বোপারা ১/১৫)ইংল্যান্ড: ১৭.৪ ওভারে ৮৮ (হেলস ১২, লাম্ব ৬, আলী ৩, মরগান ৬, বাটলার ৬, বোপারা ১৮, ব্রেসনান ৫, জর্ডান ১৪, ব্রড ৪, ট্রেডওয়েল ৮*, প্যারি ১; ফন বিক ৩/৯, বুখারি ৩/১২, হুটেন ১/১১, বোরেন ১/১৮)ম্যাচসেরা: মুদাস্সর বুখারি