২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেহজাদকে গেইলের অভিনন্দন, না হুমকি?

বাংলাদেশের বিপক্ষে অসাধারণ এক শতক করার পর আহমেদ শেহজাদ অভিনন্দন পেলেন আগামী ম্যাচের প্রতিপক্ষের সবচেয়ে বড় তারকার কাছে থেকে। শতকের ক্লাবে ঢোকার জন্য পাকিস্তানের এই উদ্বোধনী ব্যাটসম্যানকে অভিনন্দনের পাশাপাশি প্রচ্ছন্ন হুমকিও কি দিয়ে রাখলেন ক্লাবের প্রতিষ্ঠাতা গেইল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 10:56 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শেহজাদকে এই অভিনন্দন জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান গেইল।টুইটারে গেইল লিখেছেন, "শতকের লিগে স্বাগত।" টুইটটির আরেকটি অংশও আছে, যেটিকে অভিনন্দনের পাশাপাশি হুমকি হিসেবেও নিতে পারন শেহজাদ। গেইল লিখেছেন, "শিগগিরই দেখা হচ্ছে।"এই শিগগিরই দেখা হওয়ার মানে একটাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচটি অঘোষিত কোয়ার্টার-ফাইনালও। যে দল জিতবে, সেই দলই উঠবে সেমি-ফাইনালে।গেইল কি তবে তাহলে আগাম লড়াইয়ের হুমকি দিয়ে রাখলেন শেহজাদ আর পাকিস্তানকে।