অস্ট্রেলিয়াকে ৮৬ রানে গুটিয়ে ভারতের দারুণ জয়
আগেই সেমি-ফাইনালে পৌঁছেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে সহজেই ৭৩ রানে হারিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্বও নিশ্চিত করেছে তারা।
টানা চতুর্থ হার দিয়েই আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো অস্ট্রেলিয়ার। রোববারের ম্যাচ শেষে ভারতীয়দের সঙ্গে করমর্দন করছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। টানা চতুর্থ হার দিয়েই আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো অস্ট্রেলিয়ার। রোববারের ম্যাচ শেষে ভারতীয়দের সঙ্গে করমর্দন করছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা।
রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন তিনি। রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন তিনি।
টানা চতুর্থ জয় নিশ্চিত হওয়ার পর একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। টানা চতুর্থ জয় নিশ্চিত হওয়ার পর একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।
৬০ রানের ইনিংসে যুবরাজের একটি শট। তার ৪৩ বলের আক্রমণাত্মক ইনিংসেই লড়াই করার মতো ইনিংস গড়ে ভারত। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৬০ রানের ইনিংসে যুবরাজের একটি শট। তার ৪৩ বলের আক্রমণাত্মক ইনিংসেই লড়াই করার মতো ইনিংস গড়ে ভারত। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ম্যাচের প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া দল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ম্যাচের প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া দল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
মাত্র ৫ রান করে ফিরে যাচ্ছেন ফিরে যাচ্ছেন রোহিত শর্মা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। মাত্র ৫ রান করে ফিরে যাচ্ছেন ফিরে যাচ্ছেন রোহিত শর্মা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
আশা জাগিয়েও মাত্র ২৪ রান করে বোল্ড হয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। তাই হতাশ হৃদয়ে প্যাভিলিয়নে ফিরছেন ভারতের অধিনায়ক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। আশা জাগিয়েও মাত্র ২৪ রান করে বোল্ড হয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। তাই হতাশ হৃদয়ে প্যাভিলিয়নে ফিরছেন ভারতের অধিনায়ক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৯ রান করে ভারত। জবাবে ১৬ ওভার ২ বলে ৮৬ রান করে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাই লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেনি তারা। সর্বোচ্চ জুটি মাত্র ২৩ রানের। চতুর্থ উইকেটে এ জুটি গড়ে উঠে ডেভিড ওয়ার্নার (১৯) ও গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে। এ দুজন ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল ব্র্যাড হজ (১৩)।টানা তৃতীয় ম্যাচে হারা অস্ট্রেলিয়া কোনো মতে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জা এড়িয়েছে। এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন রান। সর্বনিম্ন ৭৯ রান ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল তারা।১১ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সহজ জয়ে সবচেয়ে বড় অবদান রবিচন্দ্রন অশ্বিনের। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এই অফস্পিনারই।এর আগে প্রথম ওভারেই রোহিত শর্মার বিদায়ে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে অজিঙ্কা রাহানের সঙ্গে বিরাট কোহলি ৪০ রানের জুটি গড়লেও ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করা ভারতকে লড়াইয়ের সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব যুবরাজ সিং ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। পঞ্চম উইকেটে মাত্র ৪২ বলে ৮৪ রানের জুটি গড়েন এ দুজনে।শেষ ওভারের প্রথম বলে বিদায় নেয়ার আগে ৬০ রান করেন যুবরাজ। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।অস্ট্রেলিয়ার পক্ষে ছয় জন বোলার একটি করে উইকেট নেন।সংক্ষিপ্ত স্কোর:ভারত: ২০ ওভারে ১৫৯/৭ (রোহিত ৫, রাহানে ১৯, কোহলি ২৩, যুবরাজ ৬০, রায়না ৬, ধোনি ২৪, জাদেজা ৩, অশ্বিন ২*, ভুবনেশ্বর ০*; হজ ১/১৩, ম্যাক্সওয়েল ১/২০, বোলিঞ্জার ১/২৪, মুরিনহেড ১/২৪, স্টার্ক ১/৩৬, ওয়াটসন ১/৩৬)অস্ট্রেলিয়া: ১৬.২ ওভারে ৮৬ (ফিঞ্চ ৬, ওয়ার্নার ১৯, হোয়াইট ০, ওয়াটসন ১, ম্যাক্সওয়েল ২৩, বেইলি ৮, হজ ১৩, হ্যাডিন ৬, স্টার্ক ২, মুরিনহেড ৩, বোলিঞ্জার ১; অশ্বিন ৪/১১, মিশ্র ২/১৩, ভুবনেশ্বর ১/৭, মোহিত ১/১১, জাদেজা ১/২৫)ম্যাচ সেরা: রবিচন্দ্রন অশ্বিন।
