২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানার মুখে ইংল্যান্ড দল

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয়ে সেমি-ফাইনালের লড়াইয়ে রয়েছে ইংল্যান্ড। তবে ধীর বোলিং করার কারণে জরিমানা গুণতে হচ্ছে পুরো দলকেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 06:25 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

অসাধারণ এক জয়ের পর উচ্ছ্বসিত অ্যালেক্স হেলস। ১১৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অসাধারণ এক জয়ের পর উচ্ছ্বসিত অ্যালেক্স হেলস। ১১৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রানের জুটিতে রানের জন্য ছুটছেন অ্যালেক্স হেলস ও এউইন মর্গ্যান। রানের জুটিতে রানের জন্য ছুটছেন অ্যালেক্স হেলস ও এউইন মর্গ্যান।

জয়াবর্ধনেকে ফিরিয়ে দেয়া বোলার ক্রিস জর্ডানকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জয়াবর্ধনেকে ফিরিয়ে দেয়া বোলার ক্রিস জর্ডানকে সতীর্থদের অভিনন্দন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি ইংল্যান্ড। দু'টি ওভার নির্ধারিত সময়ের বাইরে চলে গিয়েছিল।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ৬ উইকেটে জিতেছে ইংল্যান্ড।

আইসিসির এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন খেলোয়াড়দের জন্য আইসিসির নীতিমালা অনুযায়ী ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রডকে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন।

ব্রড আগামী ১২ মাসের মধ্যে টি-টোয়েন্টিতে আবার এই অপরাধ করলে তার ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবার আসরে এর আগে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাক দল ও অধিনায়কদের একই অপরাধে জরিমানা গুণতে হয়েছে।