২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলে বড় পরিবর্তনের ইঙ্গিত

টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পাওয়ার জন্য বাংলাদেশ দলে ‘বিশেষজ্ঞ’ ক্রিকেটার দরকার বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। বিশ্বকাপের পর তাই দলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 08:39 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

ফাইল ছবি ফাইল ছবি

কিছুই পক্ষে যাচ্ছে না: মুশফিক

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, “টুর্নামেন্টের পর যদি বলেন, আমার ধারণা প্রচুর পরিবর্তন আসবে। যেখানে যেটা করা দরকার আমরা করব। তবে এখন কারও মন খারাপ করতে চাই না। টুর্নামেন্ট চলছে, আশা করবো খেলোয়াড়রা নিজেদের সার্থম্য অনুযায়ী সেখানে খেলবে।”

বিসিবি সভাপতি মনে করেন টি-টোয়েন্টিতে পরিস্থিতি বুঝে ব্যাটিং ও বোলিং করাটা রপ্ত করতে পারেনি বাংলাদেশ দল। তাই দলে টি-টোয়েন্টি ‘বিশেষজ্ঞ’ ক্রিকেটার দরকার।

“টেস্টে পিছিয়ে থাকলেও ওয়ানডেতে আমরা সমীহ করার মতো দল। আমার কাছে ভয় লাগে টি-টোয়েন্টি। এই খেলার অনেক কিছুই এখনো আমরা রপ্ত করতে পারিনি।”

“টি-টোয়েন্টির জন্য আমাদের আলাদা কিছু চিন্তাভাবনা করতে হবে। প্রয়োজন হলে টি-টোয়েন্টির জন্য আলাদা কোচ আনতে হবে। আর আমাদের সব ধরনের ক্রিকেটের জন্য একই খেলোয়াড়। আমরা যদি একটু আলাদা করতে না পারি, এই ক্রিকেটে সেই সাফল্য আসবে না”, যোগ করেন নাজমুল।

আফগানিস্তান ও হংকং-লজ্জা এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রতিরোধহীন হার মানতে পারছেন না বিসিবি সভাপতি।

“শুরুটা ভালো হচ্ছে না। আবার মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডার একেবারেই ছন্দহীন। সবারই খারাপ সময় যায়, কিন্তু একসঙ্গে এতজনের যাবে এটা ভাবিনি, কখনো দেখিওনি।”

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, জায়গা হারানোর শঙ্কায় ছন্দ হারিয়ে ফেলা ক্রিকেটাররা স্বাভাবিক খেলা খেলতে পারছে না। তবে এমন কোনো চাপ তাদের ওপর দেখছেন না নাজমুল হাসান।

“আমাদের কাছে কিন্তু তেমন কোনো অপশন নেই। এখানে কি অনিশ্চয়তা ওরা দেখছে, আমি বুঝি না।”

এর আগে দুবার কোচ শেন জার্গেনসেন ও অধিনায়ক মুশফিকের সঙ্গে বসেছিলেন বিসিবি সভাপতি। বুধবার আবার বসেছিলেন তিনি। এ প্রসঙ্গে বলেন, “মেসেজ যার যা পাওয়া দরকার, ইতোমধ্যে তারা তা পেয়ে গেছে আমার কাছ থেকে।”

হঠাৎ করে কেন সহজ ক্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছে তার কোনো জবাব খুঁজে পাচ্ছেন না নাজমুল।

“আমাদের অন্যতম সেরা ফিল্ডার নাসির, দেখা গেল সেও খুব ক্যাচ ছাড়ছে। তবে এটাও ঠিক, খেলার মধ্যে থাকায় এটা নিয়ে খুব কাজ করার সুযোগ মেলেনি।”