২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার দ. আফ্রিকাকে জরিমানা

ইংল্যান্ডের বিপক্ষে ধীর বোলিং করে শাস্তি পেয়েছিল নিউ জিল্যান্ড। এবার তাদের বিপক্ষে ম্যাচে একই অপরাধ করে জরিমানা দিতে হলো পুরো দক্ষিণ আফ্রিকা দলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 05:43 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

নাটকীয় জয় নিশ্চিত হওয়ার পর স্টেইনকে ঘিরে সতীর্থদের বাঁধভাঙা উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নাটকীয় জয় নিশ্চিত হওয়ার পর স্টেইনকে ঘিরে সতীর্থদের বাঁধভাঙা উল্লাস। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইনিংসের শেষ বলে রস টেলরকে রান আউট করে জয় নিশ্চিত করলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ইনিংসের শেষ বলে রস টেলরকে রান আউট করে জয় নিশ্চিত করলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেষ ওভারের পঞ্চম বলে নাথান ম্যাককালামকে আউট করে লড়াই জমিয়ে তোলেন স্টেইন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শেষ ওভারের পঞ্চম বলে নাথান ম্যাককালামকে আউট করে লড়াই জমিয়ে তোলেন স্টেইন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ধীর বোলিংয়ের জন্য নিউ জিল্যান্ডকে জরিমানা

আইসিসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দু'টি ওভার নির্ধারিত সময়ের বাইরে চলে গিয়েছিল।

শেষ বলে গড়ানো ম্যাচটি ২ রানে জিতে দক্ষিণ আফ্রিকা।

আইসিসির এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ খেলোয়াড়দের জন্য আইসিসির নীতিমালা অনুযায়ী দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসিকে ম্যাচ ফির ৪০ শতাংশ ও দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন।

দু প্লেসি আগামী ১২ মাসের মধ্যে আবার এই অপরাধ করলে তার ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসবে।