২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়েছে দ. আফ্রিকা

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি পাঁচ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 11:16 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ‘এ’।সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত ছিলেন আট নম্বরে নামা মুক্তার আলী। ২০ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। এছাড়া জুনায়েদ সিদ্দিক ২৯ ও নূরুল হাসান ২৫ রান করেন।দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট নেন দুই পেসার ডেল স্টেইন ও লনওয়াবো সোতসোবে।জবাবে ৩৮ রানে চার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে গেলেও জেপি ডুমিনির ২৫ ও ফারহান বেহারদিনের অপরাজিত ৩৬ রানে সে ধাক্কা কাটিয়ে ওঠে তারা। পরে আলবি মরকেলের ১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার।১২ রানে তিন উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।