২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্য নিয়ে ফিরতে চান ওয়াটসন

বার বছরের ক্যারিয়ারে একবারই সপ্তাহখানেকের জন্য বাংলাদেশে এসেছিলেন শেন ওয়াটসন। কিন্তু ঐ সময়টা তার স্মৃতিতে আজো উজ্জ্বল। সীমিত ওভারের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটা যে সেবারই গড়েছিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 09:44 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার হোটেল রুপসী বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াটসন বললেন ২০১১ সালের সেই বাংলাদেশ সফরের গল্প। তিন ম্যাচের ঐ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১৮৫ রান করেছিলেন তিনি। ওয়াটসনের ঐ দানবীয় ইনিংসে ভর করে বাংলাদেশের ২২৯ রান এক উইকেটে ২৬ ওভারেই টপকে গিয়েছিল অস্ট্রেলিয়া।কথার ঝাপি খুলে দিয়ে ওয়াটসন বলেন, “ওই ইনিংস কী ভুলে যাওয়া যায়? দারুণ এক অনুভূতির ইনিংস। ১৫টি ছয় মেরে ১৮৫ রান করেছিলাম। যেখানেই ব্যাটিং করি এভাবেই পারফর্ম করতে চাই।”“আমার সব সময়ের আদর্শ রিকি পন্টিংয়ের সঙ্গে ওই ম্যাচে আমার যে জুটি হয়েছিল, সেটাও ভুলে যাওয়ার মতো নয়” যোগ করেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার।তবে আগের সংক্ষিপ্ত সফরটার মতোই এবারের লম্বা সময় নিয়ে বাংলাদেশে থাকাটা সাফল্য দিয়েই শেষ করতে চান ওয়াটসন। আর এই সাফল্য তার কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় ছাড়া আর কিছু না।এবারের আসরে দলের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বরাদ্দ সময়ের চেয়েও বেশি সময় নিলেন ওয়াটসন।“আমাদের দলটি সেরা ব্যাটসম্যান, বোলার ও অভিজ্ঞ খেলোয়াড় দিয়ে তৈরি। দলের সবাই ম্যাচ উইনার। ১০ নম্বর ব্যাটসম্যানও ব্যাট করতে পারে। অনেক ভারসাম্যপূর্ণ একটা দল।”তবে চোটের কারণে দলের সেরা পেসার মিচেল জনসন না থাকায় শূন্যতার কথাও বললেন ওয়াটসন।