২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই কুপারই ডাচদের জয়ের নায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে প্রতারণার অভিযোগে বিব্রত নেদারল্যান্ডস এখন কিছুটা হলেও স্বস্তিতে। টিম গ্রুইটার্সের ‘চোটে’র কারণে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে দলে সুযোগ পাওয়া টম কুপারের অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 12:52 AM

Updated : 01 Sep 2026, 12:37 PM

সোমবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম পর্বের ‘বি’ গ্রুপের লড়াইয়ে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১৫১ রানে অলআউট হয়ে যায় আমিরাত।শাইমান আনওয়ার (৩২), অধিনায়ক খুররাম খান (৩১), স্বপ্নীল পাতিল (২৩) ও রোহান মুস্তফার (২০) অবদান দেড় শ’ পেরোতে সাহায্য করে মধ্যপ্রাচ্যের দেশটিকে।১৬ রানে ৩ উইকেট নিয়ে ডাচদের সেরা বোলার আহসান মালিক। ১৮ রানে দুই উইকেট নেন কুপার।জবাবে স্টেফান মাইবার্গের অর্ধশতক ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় নেদারল্যান্ডসকে।মিখায়েল সোয়ার্টের (২৬) সঙ্গে ৪০ বলে ৬৯ রানের উদ্বোধনী জুটি গড়া মাইবার্গের ৩৬ বলে ৫৫ রানের আক্রমণাত্মক ইনিংসটা সাজানো ছিল ৭টি চার ও দুটি ছক্কায়।মাইবার্গের বিদায়ের পর ম্যাচ সেরা কুপার (অপরাজিত ৩৪) ও ওয়েসলি বারেসি (২৪) লক্ষ্যে পৌঁছে দেন দলকে।