বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান সালমারা
এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। সেমি-ফাইনালে উঠে সূচনাটা স্মরণীয় করে রাখার প্রত্যয় অধিনায়ক সালমা খাতুনের।
হোটেল রুপসী বাংলায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হোটেল রুপসী বাংলায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোমবার হোটেল রুপসী বাংলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের দলের সবাই ভালো করার ব্যাপারে আশাবাদী। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে। আশা করি আমরা সেমি-ফাইনালে যেতে পারবো।”
যদিও টি-টোয়েন্টিতে সালমাদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। সম্প্রতি কক্সবাজারে ভারতের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের কাছে দুটো টি-টোয়েন্টিতেও হেরে গেছে বাংলাদেশ।
অবশ্য পাকিস্তানকে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা।
টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে সালমা বলেন, “আমাদের ব্যাটিংয়ে একটু সমস্যা হচ্ছে। তাছাড়া কক্সবাজারের উইকেটে কিছু সমস্যা ছিল, ওখানে প্রচণ্ড বাতাসও ছিল। তাই আমাদের খেলতে খানিকটা সমস্যা হয়েছে। আশা করি সিলেটে এই সমস্যা হবে না।”
সংবাদ সম্মেলনে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক মেরিসা অ্যাগুইলেরা, শ্রীলঙ্কার অধিনায়ক শশীকলা সিরিবর্ধনে ও আয়ারল্যান্ডের অধিনায়ক ইজোবেল জয়েস।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আইরিশ মেয়েরাও। তাদের অধিনায়ক বলেন, “আমাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। আমরা একটা-একটা করে ম্যাচ ধরে এগোতে চাই এবং ভালো খেলতে চাই।”
আয়ারল্যান্ডের এই দলে ইজোবেলের যমজ বোন সিসিলিয়াও আছেন। আইরিশদের পুরুষ দলে খেলছেন তাদের ভাই এড জয়েস।
গত দুই বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক মেরিসা বলেন, “আমরা শিরোপার জন্য লড়াই করবো। তবে কোনো দলকেই আমরা হালকাভাবে দেখছি না।”
শ্রীলঙ্কার অধিনায়ক শশীকলা বলেন, “আমাদের প্রথম লক্ষ্য সেমি-ফাইনালে খেলা। তারপর ট্রফির জন্য লড়াই করা।”