বাংলাদেশকে পেয়ে রোমাঞ্চিত নেপাল অধিনায়ক
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশ হলেও চার টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি নেপালের। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হওয়ার সুযোগ পেয়ে তাই ভীষণ রোমাঞ্চিত নেপালের অধিনায়ক পরশ খড়কা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নেপালের অধিনায়ক পরশ খড়কা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নেপালের অধিনায়ক পরশ খড়কা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নেপালের অধিনায়ক পরশ খড়কা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নেপালের অধিনায়ক পরশ খড়কা। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে নেপাল।
সোমবার অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে খড়কা বলেন, “গতকাল (হংকংয়ের বিপক্ষে) আমরা নিখুঁত ম্যাচ খেলেছি। তবে এবার আমরা স্বাগতিক এবং টেস্ট খেলুড়ে একটি দেশের বিপক্ষে খেলবো। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। এ ধরনের সুযোগ আমরা সহজে পাই না। তাই আমরা নিজেদের সাধ্যর সবটুকু দিয়ে চেষ্টা করবো।”রোববার হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ছিল নেপালের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে জয় দিয়ে সূচনা হলেও উচ্ছ্বাসে ভেসে যেতে চান না নেপালের অধিনায়ক।“অভিষেক ম্যাচে হংকংকে হারালেও এটি শুধুই একটি জয়। হংকংয়ের সঙ্গে আমরা নিয়মিত খেলি। তাই আনন্দের আতিশয্যে ভেসে যেতে চাই না। শুধু ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।”বাংলাদেশকে সমীহ করলেও লড়াইয়ের প্রত্যয় পরশের কণ্ঠে। তিনি বলেন, “আমরা এখানে শুধু অংশগ্রহণ নয়, লড়াই করতে এসেছি। প্রথম বল থেকেই আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে চাই।”তামিম ইকবাল, সাকিব আল হাসানদের খেলার সঙ্গে পরিচিতির কথা জানিয়ে খড়কা বলেন, “বাংলাদেশের সবার খেলাই আমরা টিভিতে দেখেছি। এবার ওদের সঙ্গে খেলবো। এটা আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা এই ম্যাচের জন্য সাগ্রহে অপেক্ষা করছি।”
