২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে সমীহ মুশফিকের

প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের চেয়ে নেপাল ‍তুলনামূলক দুর্বল দল। তবু তাদের খাটো করে দেখতে রাজি নন মুশফিকুর রহিম।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 08:15 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।হংকংকে সহজেই হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা নেপাল সম্পর্কে মুশফিকের কণ্ঠে যথেষ্ট সমীহ।সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, “ওরা একটু-একটু করে এগিয়ে যাচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তিন ঘণ্টা যে দল ভালো খেলবে তারাই জিতবে। আমরা ম্যাচটি গুরুত্বের সঙ্গে নিচ্ছি। নেপাল প্রস্তুতি ম্যাচগুলোতে খুব ভালো খেলেছে। গতকাল (রোববার) ওরা হংকংকেও সহজেই হারিয়েছে।”তবে নেপালকে সমীহ করলেও জয় ছাড়া অন্য কিছুর কথা ভাবছেন না মুশফিক। তিনি বলেন, “আমরা কোনো ছাড় দিতে রাজি নই। প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যে ব্যবধানেই হোক, যে কোনো মূল্যে জিততে চাই।”রোববার রাতে বাংলাদেশ দল ঢাকা থেকে এলেও গত মঙ্গলবার থেকে চট্টগ্রামে আছে নেপাল। কন্ডিশনের সঙ্গে তারাই বেশি পরিচিত জানিয়ে মুশফিক বলেন, “ঘরের মাঠে খেলা হলেও চট্টগ্রামের কন্ডিশন সম্পর্কে আমাদের চেয়ে ওরাই এখন বেশি জানে। ওরা এখানে কয়েকটি ম্যাচ খেলেছে। আশা করি আমরা দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো।”ব্যর্থতা থেকে বের হয়ে আসার ইঙ্গিত দেয়া বাংলাদেশকে দলকে পরের ম্যাচগুলোতেও সাফল্য এনে দিতে দৃঢ় প্রতিজ্ঞ মুশফিক।“আফগানিস্তানেরটা সহ আমরা টানা তিন ম্যাচে জিতেছি। আমরা এখন ছন্দে আছি। আমাদের প্রধান লক্ষ্য এই ছন্দ ধরে রাখা। কারণ টি-টোয়েন্টিতে ছন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।”টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নেপালের কয়েকটি খেলা দেখেছে বাংলাদেশ। ফতুল্লায় তাদের প্রস্তুতি ম্যাচ মাঠে বসেই দেখেছেন মুশফিকরা। তাই নেপালকে আর ‘অচেনা’ বলে মনে হচ্ছে না বাংলাদেশ অধিনায়কের।“প্রতিটি ম্যাচের মতো এই ম্যাচের আগেও আমরা ‘হোমওয়ার্ক’ করছি। ওদের দলে কয়জন ব্যাটসম্যান, কয়জন বোলার বা বাঁহাতি স্পিনার, সবই জানি। সেভাবেই পরিকল্পনা সাজিয়েছি। আশা করি আগের ম্যাচের মতোই পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবো।”