২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের দুষলেন আফগান অধিনায়ক

এশিয়া কাপে জিতলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। ৯ উইকেটে হেরে যাওয়ার জন্য ব্যাটসম্যানদের দায়ী করেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 08:28 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রথম বলেই উইকেট হারিয়ে আমরা চাপে পড়ে যাই। এরপর একটা জুটি গড়ে উঠলেও দ্রুত তিনটি উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যাই। শুরুতে বেশ কয়েকটি উইকেট হারানোয় প্রথম ১০ ওভারে অনেক ‘ডট বল’ হয়েছে।”নবী জানান, পিচে বাড়তি বাউন্স আফগান ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছে। তিনি মনে করেন, ১২০/১৩০ রান করতে পারলে খেলার চেহারা ভিন্ন হতে পারতো।তবে অতি আত্মবিশ্বাস কাল হয়েছে তা মানতে নারাজ আফগানিস্তানের অধিনায়ক।“আমরা অতি আত্মবিশ্বাসী ছিলাম না। খেলাটা উপভোগ করেছি। এটা অনেক বড় ম্যাচ ছিল। চাপ সামলাতে না পারায় আমরা হেরে গেছি। আমরা এভাবে হারার মতো দল নই।”সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মাত্র ৭২ রানে অলআউট হয়ে গেছে আফগানিস্তান।ম্যাচ শেষে এই তিন স্পিনারের প্রশংসা করে নবী বলেন, “সাকিব, রাজ্জাক, মাহমুদুল্লাহ ভালো বল করেছে। আমাদের অবশ্য এশিয়া কাপ থেকেই ভালো স্পিনারদের বিপক্ষে ভুগতে হচ্ছে।”প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হলেও ‘সুপার টেন’-এ খেলার ব্যাপারে আশাবাদী এই অলরাউন্ডার। তিনি বলেন, “ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। বাংলাদেশ একটি ম্যাচ হেরে গেলে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে। তাই পরের দুটি ম্যাচ আমাদের জিততেই হবে।”