ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিউ জিল্যান্ডের
বাংলাদেশে সর্বশেষ দুটো সফর একদমই ভালো কাটেনি নিউ জিল্যান্ডের। তবে ঘরের মাঠে সর্বশেষ দুটো সিরিজে খুব ভালো খেলেছে তারা। সেই সাফল্যের ধারাবাহিকতা টি-টোয়েন্টি বিশ্বকাপে ধরে রাখতে উদগ্রীব নিউ জিল্যান্ড দল।
ফাইল ছবি ফাইল ছবি
ফাইল ছবি ফাইল ছবি
ফাইল ছবি ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগের দিন শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন নিউ জিল্যান্ডের চার ক্রিকেটার রস টেইলর, কাইল মিলস, কেন উইলিয়ামসন ও লুক রনকি।সাবেক অধিনায়ক টেইলর বলেন, “দেশের মাটিতে ভালো খেলায় আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। ভালো খেলার ধারাবাহিকতা এখানেও ধরে রাখতে চাই। তার জন্য আমাদের শুরুটা ভালো করতে হবে।”পেসার মিলস মনে করেন, বাজে সময় পেছনে ফেলে নিউ জিল্যান্ড ঘুরে দাঁড়িয়েছে। উপমহাদেশের দলগুলোকে শিরোপা লড়াইয়ে এগিয়ে রেখে তিনি বলেন, “ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা তিনটিই বিপজ্জনক দল। আশা করি বাংলাদেশও প্রথম পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলবে। এই দলগুলো এখানে ‘হোম কন্ডিশন’-এর মতো সুবিধা পাবে।”জীবনের প্রথম ওয়ানডে ও টেস্ট শতক এখানেই পেয়েছিলেন বলে বাংলাদেশে ফিরে উচ্ছ্বসিত উইলিয়ামসন। গত অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে অনুজ্জ্বল থাকলেও এখন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম দারুণ ছন্দে। তার কাছ থেকে অধিনায়কোচিত ব্যাটিংয়ের প্রত্যাশা তরুণ উইলিয়ামসনের।সর্বশেষ তিন সিরিজে দলের পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছে নিউ জিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান রনকিকে। তিনি বলেন, “শ্রীলঙ্কা সফরে আমরা ভালো খেলেছিলাম। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের সঙ্গে দুটো সিরিজেও ভালো খেলেছি। দলের প্রত্যেকে বিশ্বকাপে ভালো খেলতে মুখিয়ে আছে।”
