২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ টি-টোয়েন্টিতেও মেয়েদের হার

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতের কাছে তিন উইকেটে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নিল অতিথিরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 02:58 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ৮১ রান সাত উইকেট হাতে রেখেই টপকে যায় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ রানে দুই উইকেট হারিয়ে সামান্য হোঁচট খেলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি ভারতের।

উদ্বোধনী ব্যাটসম্যান লতিকা কুমারী (৩৬) ও শিখা পান্ডের (অপরাজিত ২৬) কার্যকরী ইনিংসের সুবাদে ২০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌছে যায় অতিথিরা।

বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন সালমা খাতুন ও জাহানারা আলম।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে শূন্য রানে আউট হন শামিমা সুলতানা। এরপর আয়েশা রহমানের (১৮) সঙ্গে অধিনায়ক সালমা খাতুনের ৪২ রানের জুটিতে বিপদ কাটায় স্বাগতিকরা।

কিন্তু দলীয় ৬০ রানে সালমার বিদায়ে লড়াই করার মতো ইনিংসের গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। ৪১ বলে একটি চারের সাহায্যে ৩৪ রান করেন সালমা। সালমা আর আয়েশা ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌছতে পারেনি।

ভারতের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন গওহর সুলতানা ও শ্রাবন্তী কৃষ্ণমুর্তি।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ২০ ওভারে ৮১/৮ (আয়েশা ১৮, শামিমা ০, সালমা ৩৪, রুমানা ১, ফারজানা ৭, লতা ৯, শারমিন ০, সানজিদা ১, পান্না ৬*, জাহানারা ২*; কৃষ্ণমুর্তি ৩/১৩, সুলতানা ৩/১৭, শর্মা ১/৭)ভারত: ১৬.৪ ওভারে ৮২/৩ (কুমারী ৩৬, মান্দাহানা ৬, হারমানপ্রিত ৬, শিখা পান্ডে ২৬, শ্রাবন্তী ০)ম্যাচ সেরা: শ্রাবন্তী কৃষ্ণমুর্তি

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারলো বাংলাদেশের মেয়েরা