প্যারিবাস ওপেনের শেষ আটে ফেদেরার, জোকোভিচ
বিএনপি প্যারিবাস ওপেন টেনিসের কোয়ার্টার-ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। তবে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে ও অস্ট্রেলিয়ান ওপেন জয়ী স্তানিস্লাস ভাভরিঙ্কা।
ইন্ডিয়ান ওয়েলসে তারকা পতনের টুর্নামেন্টে সুইজারল্যান্ডের ফেদেরার ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন জার্মানির টমি হাসকে। আর ক্রোয়েশিয়ার মারিন চিলিচের বিপক্ষে প্রথম সেট হেরে গেলেও শেষপর্যন্ত ১-৬, ৬-২, ৬-৩ গেমে জিতেছেন সার্বিয়ান তারকা জোকোভিচ।দক্ষিণ আফ্রিকার অ্যান্ডারসনের বিপক্ষে ২-১ সেটের হারটি ভাভরিঙ্কার এই বছরে প্রথম। এর আগে টানা ১৩টি ম্যাচ জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন।আর প্রথম সেট জিতলেও কানাডার মিলোস রাওনিচের শক্তির কাছে হেরে বিদায় নিতে হয়েছে উইম্বল্ডন জয়ী মারেকে।
