২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতও এখন কঠিন ‘পরীক্ষা’

সংযুক্ত আরব আমিরাতের চেয়ে শক্তির বিচারে বাংলাদেশ অনেক এগিয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে টানা ব্যর্থতার কারণে বুধবার আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকেও অনেক গুরুত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম ও তার সতীর্থরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 06:27 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে মগ্ন বাংলাদেশ দল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে মগ্ন বাংলাদেশ দল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা সাড়ে তিনটায়।বাংলাদেশের জন্য সুখবর, অনেক দিন পর তাদের সামনে পূরো শক্তির দল নিয়ে খেলার সুযোগ। চোট কাটিয়ে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল, অফস্পিনার সোহাগ গাজী ও পেসার মাশরাফি বিন মুর্তজা।টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান এবং অলরাউন্ডার ফরহাদ রেজাও। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেললেও ওয়ানডে সিরিজ এবং এশিয়া কাপের দলে দুজনের কেউই ছিলেন না।ঘাড়ের ব্যথার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর থেকে মাঠের বাইরে থাকা তামিমের বুধবার প্রথম একাদশে থাকা মোটামুটি নিশ্চিত।এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে মাত্র তিন বল করে আঙ্গুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া সোহাগও খেলতে পারেন। অনেকখানি সুস্থ হয়ে ওঠা মাশরাফি তো জানিয়েই দিয়েছেন, দলের প্রয়োজনে আমিরাতের বিপক্ষে মাঠে নামতে সমস্যা নেই তার।এই তিনজনের পাশাপাশি টি-টোয়েন্টি বিশেষজ্ঞ সাব্বির ও ফরহাদের উপস্থিতি বাংলাদেশ দলের শক্তি বাড়িয়ে দিয়েছে।শুক্রবার ফতুল্লাতেই দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে দুটো ম্যাচ তাই ভীষণ গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিকদের জন্য।১৬ মার্চ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপের প্রথম পর্বে ‘এ’ গ্রুপের অন্য দুই দল আইসিসির দুই সহযোগী সদস্য হংকং ও নেপাল।শুধু গ্রুপ চ্যাম্পিয়ন ‘আসল’ বিশ্বকাপ অর্থাৎ সুপার টেন-এ খেলার সুযোগ পাবে বলে আগফানিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশের পরবর্তী পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে। কারণ হংকং ও নেপালকে হারাতে তেমন সমস্যা হওয়ার কথা নয় স্বাগতিকদের।