ঝগড়া করে বোপারা, স্যামুয়েলস, স্যামির জরিমানা
ইংল্যান্ড অল-রাউন্ডার রবি বোপারার সঙ্গে মাঠেই বিবাদে জড়িয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ও মারলন স্যামুয়েলস। ফল হিসেবে আইসিসির বেধে দেয়া জরিমানা গুনতে হচ্ছে তাদের।
বোপারাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। বোপারাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
স্যামুয়েলসের নৈপুণ্যে উইন্ডিজের জয়
সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, বোপারাকে ম্যাচ ফির ২৫ শতাংশ, স্যামিকে ২০ শতাংশ ও স্যামুয়েলসকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তিন ক্রিকেটারই দোষ স্বীকার করে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
রোববার বার্বাডোজে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ইনিংস চলার সময় বোপারা স্যামুয়েলসের উদ্দেশ্যে অপমানসূচক মন্তব্য করেন। স্যামুয়েলস সঙ্গে সঙ্গে এর জবাব দেন। স্যামি তখন সতীর্থের সঙ্গে যোগ দিয়ে বোপারাকে পাল্টা কথা শোনান। শেষে দুই আম্পায়ারের তাদের শান্ত করেন।
ওই ম্যাচে ইংল্যান্ডকে ২৭ রানে হারায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
