২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশির চোটে স্টেইন

পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না পেসার ডেল স্টেইন। তার জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন আরেক পেসার কাইল অ্যাবোট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 09:29 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

আগামী ৯ মার্চ পোর্ট এলিজাবেথ ও ১২ মার্চ ডারবানে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে।তবে আগামী মাসে বাংলাদেশে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টেইনের খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ মার্চের তৃতীয় টি-টোয়েন্টিতেও স্টেইনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মেদ মোসাজি। শেষ ম্যচটি হবে সেঞ্চুরিয়নে।বুধবার শেষ হওয়া কেপটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে চোট পান স্টেইন। ঐ ইনিংসে মাত্র তিন ওভার বল করেছিলেন তিনি।চোট সমস্যা আছে অপর দুই পেসার ওয়েইন পারনেল ও হেনড্রিক্সেরও। ৮ মার্চ ফিটনেস টেস্টের পরেই তাদের খেলানোর ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।