২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজে জনসনকে বিশ্রাম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পেসার মিচেল জনসনকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। তার বিকল্প হিসেবে দলে রাখা হয়েছে অলরাউন্ডার মোইজেস হেনরিক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 07:15 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না খেললেও আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিকই খেলবেন জনসন।টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যোগ দেওয়ার আগে দেশে ফিরে যাবেন জনসন। জনসনকে বিশ্রাম দেওয়ার কারণ হিসেবে অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান জানান, পুরো গ্রীষ্মে দলের সঙ্গে খুব ব্যস্ত সময় কাটাতে হয়েছে জনসনকে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে কিছুটা বিশ্রাম পেলে আরো তরতাজা হয়েই মাঠে ফিরতে পারবে সে।সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার জনসন। দক্ষিণ আফ্রিকা সফরে সম্প্রতি শেষ হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে জনসন সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন। তাছাড়া অ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে গুড়িয়ে দিতে ৩৭ উইকেট শিকার করেছিলেন তিনি।আগামী ৯ মার্চ পোর্ট এলিজাবেথে হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি। ১২ মার্চ ডারবানে দ্বিতীয় ও ১৪ মার্চ সেঞ্চুরিয়নে তৃতীয় টি-টোয়েন্টি হবে।