২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

আগের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ক্রিকেট-বিশ্বে হৈ-চৈ ফেলে দিলেও শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২৯ রানের বিশাল জয় দিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কানরা। টুর্নামেন্টে এটা তাদের টানা তৃতীয় জয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 06:21 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

আসগর স্তানিকজাইকে আউট করে উল্লসিত শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আসগর স্তানিকজাইকে আউট করে উল্লসিত শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্যাট করছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্যাট করছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৭৬ রান করার পথে ব্যাট করছেন কুমার সাঙ্গাকারা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৭৬ রান করার পথে ব্যাট করছেন কুমার সাঙ্গাকারা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাহিরু থিরিমান্নেকে বোল্ড করে শাপুর জাদ্রানের বিচিত্র উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লাহিরু থিরিমান্নেকে বোল্ড করে শাপুর জাদ্রানের বিচিত্র উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রানের জন্য ছুটছেন কুমার সাঙ্গাকারা ও কৌশল পেরেরা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রানের জন্য ছুটছেন কুমার সাঙ্গাকারা ও কৌশল পেরেরা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহেলা জয়াবর্ধনের ক্যাচ নেয়া মোহাম্মদ নবীর সঙ্গে বোলার মিরওয়াইস আশরাফের আনন্দ উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মাহেলা জয়াবর্ধনের ক্যাচ নেয়া মোহাম্মদ নবীর সঙ্গে বোলার মিরওয়াইস আশরাফের আনন্দ উদযাপন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহেলা জয়াবর্ধনেকে ফেরানোর পর আফগান ক্রিকেটারদের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মাহেলা জয়াবর্ধনেকে ফেরানোর পর আফগান ক্রিকেটারদের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলার পথে লেগ সাইডে অ্যাঞ্জেলো ম্যাথিউসের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলার পথে লেগ সাইডে অ্যাঞ্জেলো ম্যাথিউসের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

২৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানিস্তান ধীরগতির ব্যাটিং আর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শুরু থেকেই পিছিয়ে পড়তে থাকে।

অধিনায়ক মোহাম্মদ নবী তিনটি চার ও একটি ছক্কায় ৪৩ বলে ৩৭ রান করলেও তা আফগানদের হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে।

দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান বাংলাদেশ-বধের অন্যতম নায়ক আসগর স্তানিকজাইয়ের।

শ্রীলঙ্কার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন অজন্তা মেন্ডিস ও থিসারা পেরেরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার আরেকটি দারুণ ইনিংস ৬ উইকেটে ২৫৩ রান এনে দিয়েছে শ্রীলঙ্কাকে।

যদিও শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কানদের। ৫০ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় তারা। দলীয় ১৪ রানে শাপুর জাদ্রানের বলে বোল্ড হয়ে যান লাহিরু থিরিমান্নে (৫)। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান কৌশল পেরেরা ৪টি চার ও একটি ছক্কায় ৩৩ রান করে আউট হওয়ার সময় স্কোর ৫০/২।

এই টুর্নামেন্টে আগের দুই ম্যাচে ১৩ ও ৯ রান করা মাহেলা জয়াবর্ধনে আবার ব্যর্থ। সোমবার শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানের অবদান মাত্র ১৪ রান।

জয়াবর্ধনের বিদায়ে ৩ উইকেটে ৮৩ রানে পরিণত হওয়া দলের হাল ধরেন ভারতের বিপক্ষে আগের ম্যাচে দুর্দান্ত শতক করা সাঙ্গাকারা। ৬টি চার ও একটি ছক্কায় ১০২ বলে ৭৬ রান করেন তিনি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাঙ্গাকারা রান আউট হওয়ার সময় শ্রীলঙ্কার রান ১৫৮।

এরপর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৪১ বলে অপরাজিত ৪৫ রানের আক্রমণাত্মক ইনিংস আড়াই শ’র ওপরে নিয়ে যায় শ্রীলঙ্কাকে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৩/৬ (কৌশল পেরেরা ৩৩, থিরিমান্নে ৫, সাঙ্গাকারা ৭৬, জয়াবর্ধনে ১৪, চান্দিমাল ২৬, ম্যাথিউস ৪৫*, ডি সিলভা ১৭, থিসারা ১৯*; আশরাফ ২/২৯, হামজা ১/৪৩, শাপুর ১/৪৬, দৌলত ১/৬০)

আফগানিস্তান: ৩৮.৪ ওভারে ১২৪ (শেহজাদ ৭, নূর আলী ২১, স্তানিকজাই ২৭, মঙ্গল ৪, সেনওয়ারি ৬, নবী ৩৭, নাজিবুল্লাহ ১১, আশরাফ ১, হামজা ১, দৌলত ০, শাপুর ০*; মেন্ডিস ৩/১১, থিসারা ৩/২৯, ডি সিলভা ২/২৯, লাকমল ২/৩০)

ম্যাচ সেরা: কুমার সাঙ্গাকারা।