২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ঢুকলো আফগানিস্তান

আফগান-রূপকথার ভাণ্ডার সমৃদ্ধ হয়েই চলছে। এবার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশকে হারানোর পুরস্কার হিসেবে তারা ঢুকে গেছে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 04:47 PM

Updated : 13 Oct 2022, 11:52 AM

ফতুল্লায় এশিয়া কাপে বাংলাদেশকে ৩২ রানে হারিয়ে আইসিসি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নিয়েছে আফগানিস্তান।

আইসিসির র‌্যাঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী কোনো সহযোগী দেশকে ওয়ানডে র‌্যাঙ্কিং টেবিলে ঢুকতে হলে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দুটি ম্যাচ জিততে হবে। অথবা পূর্ণ সদস্য দেশের বিপক্ষে একটি ওয়ানডে জয় এবং কোয়ালিফাইংয়ে ৬০ শতাংশ ম্যাচ জিততে চলবে।

কোয়ালিফাইংয়ে ৬০ শতাংশ ম্যাচ আগেই জিতেছিল আফগানিস্তান। ফতুল্লায় বাংলাদেশকে হারানোর পর বাকি কাজটুকু সারা হয়ে গেছে। এর পরই ৩২ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং টেবিলে ১২তম দল হিসেবে ভুক্তি পেয়েছে আফগানিস্তান।