ঢাকা বিভাগের নাটকীয় জয়
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে ঢাকা মেট্রোকে নাটকীয়ভাবে ৪৬ রানে হারিয়েছে ঢাকা বিভাগ।
ঢাকা-ঢাকা মেট্রোবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দুই দলের প্রথম ইনিংস শেষ হতে তিন দিন পার হয়ে যাওয়ায় ম্যাচটা ড্রয়ের দিকে এগোচ্ছিল। কিন্তু শেষ দিনের বোলারদের দাপটে আর প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ব্যর্থতা অবিশ্বাস্য জয় এনে দিয়েছে ঢাকাকে।রোববার বিনা উইকেটে ১০ রান নিয়ে খেলতে নামা ঢাকার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৯২ রানে। ৭৪ রানে অপরাজিত নূরুল হাসান ঢাকার সেরা ব্যাটসম্যান। ২২ রানে চার উইকেট নিয়ে অফস্পিনার শরীফউল্লাহ ঢাকা মেট্রোর সবচেয়ে সফল বোলার।প্রথম ইনিংসে তিন রানে পিছিয়ে থাকায় ঢাকা মেট্রোর জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৯০ রান। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৩ রানে অলআউট হয়ে যায় তারা। ঢাকার পক্ষে ৫৩ রানে তিন উইকেট নেন পেসার শাহাদাত হোসেন।
রংপুর-চট্টগ্রামকক্সবাজারের শেখ জামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই উইকেটে ১৪৩ রান নিয়ে ব্যাট করতে নেমে তারিক আহমেদের অপরাজিত ১০০ রানের সুবাদে তিন উইকেটে ২৩৪ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে রংপুর।২১১ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা মারেন তারিক। দ্বিতীয় সর্বোচ্চ ৮৪ রান করেন সায়মন আহমেদ।২৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চট্টগ্রাম পাঁচ উইকেটে ১৮৮ রান করার পর খেলা ড্র হয়ে যায়।১৩১ বলে ১০টি ও ৬টি ছক্কায় ১০২ রান করেন আব্দুল্লাহ আল মামুন।রংপুরের পক্ষে ৬৩ রানে চার উইকেট নেন বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ।রাজশাহী-খুলনারাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের ম্যাচটিও ড্র হয়েছে।শেষ দিনে ৯ উইকেটে ২৫১ রান নিয়ে খেলতে নেমে শেষ উইকেটে মুক্তার আলী ও দোলোয়ার হোসেনের ১৬৫ রানের জুটির সুবাদে প্রথম ইনিংসে ৩২৭ রান করে রাজশাহী।সর্বোচ্চ ৯৬ রান করেন মুক্তার। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৮২ রান দেলোয়ারের।৬৮ রানে তিন উইকেট নিয়েছেন খুলনার পেসার রবিউল ইসলাম। প্রথম ইনিংসে ২৭৪ রান করেছিল গতবারের চ্যাম্পিয়ন খুলনা।দ্বিতীয় ইনিংসে খুলনা তিন উইকেটে ১১৩ রান করার পর ড্র হয়ে যায় খেলা। ব্যাট হাতে সাফল্যের পর ৩৬ রানে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রাজশাহীর মুক্তার আলী।
